বিয়ার প্রায় সব জায়গাতেই পান করা হয়, তবে বিশাল পরিসরে এর উৎপাদন প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। বিশ্বের বৃহত্তম বিয়ার ব্র্যান্ডগুলোর অনেকগুলোর পেছনেই রয়েছে এমন সব দেশ, যারা প্রতি বছর দেশের অভ্যন্তরীণ ভোক্তা ও রপ্তানি বাজারের জন্য শত শত কোটি গ্যালন পরিমাণ বিয়ার উৎপাদন করে।
'বার্থহাস রিপোর্ট ২০২৪/২৫'(BarthHaas Report 2024/25)-এর তথ্যের ভিত্তিতে ২০২৪ সালে প্রস্তুতকৃত বিশ্বের বৃহত্তম বিয়ার উৎপাদনকারী দেশগুলোকে ক্রমানুসারে সাজানো হয়েছে।

বিশ্বের বিয়ার উৎপাদনে চীন সবার প্রথম
২০২৪ সালে চীন ৯০০ কোটি (9 Billion) গ্যালন পরিমাণ বিয়ার উৎপাদন করেছে, যার ফলে দেশটি এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম বিয়ার উৎপাদনকারী দেশ।এই পরিমাণটি বিশ্বব্যাপী মোট বিয়ার উৎপাদনের ১৮.২ শতাংশ-অর্থাৎ বিশ্বে উৎপাদিত প্রতি পাঁচটি বিয়ারের মধ্যে প্রায় একটিই চীনে তৈরি হয়েছে। এছাড়া আমেরিকা ও ব্রাজিল-উভয় দেশের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি বিয়ার উৎপাদন করেছে চীন।
1 🇨🇳 China: 9.01 লক্ষ কোটি গ্যালন 18.2%
2 🇺🇸 United States: 4.87 লক্ষ কোটি গ্যালন 9.8%
3 🇧🇷 Brazi:l 3.89 লক্ষ কোটি গ্যালন 7.9%
4 🇲🇽 Mexico: 3.83 লক্ষ কোটি গ্যালন 7.7%
5 🇷🇺 Russia: 2.40 লক্ষ কোটি গ্যালন 4.8%
6 🇩🇪 Germany: 2.22 লক্ষ কোটি গ্যালন 4.5%
7 🇯🇵 Japan: 1.18 লক্ষ্য কোটি গ্যালন 2.4%
8 🇪🇸 Spain: 1.09 লক্ষ্য কোটি গ্যালন 2.2%
9 🇿🇦 South Africa: 0.98 লক্ষ্য কোটি গ্যালন 2.0%
10 🇬🇧 United Kingdom: 0.95 লক্ষ্য কোটি গ্যালন 1.9%
11 🇵🇱 Poland: 0.91 লক্ষ্য কোটি গ্যালন 1.8%
12 🇮🇳 India: 0.87 লক্ষ্য কোটি গ্যালন 1.7%
13 🇻🇳 Vietnam: 0.83 লক্ষ্য কোটি গ্যালন 1.7%
14 🇨🇴 Colombia: 0.74 লক্ষ্য কোটি গ্যালন 1.5%
15 🇹🇭 Thailand: 0.60 লক্ষ্য কোটি গ্যালন 1.2%
তবে সময়ের সাথে সাথে এর আধিপত্য হ্রাস পেয়েছে। কেনো বলছি ত জানলে অবাক হবেন কারণ ২০১৩ সালে বিশ্বব্যাপী বিয়ার উৎপাদনের ২৫.৭ শতাংশই ছিল চীনের অবদান। সেটা কমে এখন হয়েছে ১৮.২ শতাংশ।
0 মন্তব্যসমূহ