'আমরা তো এখন জনপ্রিয় জুটি, বলুন’! জি৭ সম্মেলনে মোদীকে দেখে মেলোনির হাসি, আবারও ‘মেলোডি’ ট্রেন্ডে

Modi-Meloni: ২০২৩ সালে দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই জুড়ে যান মোদি-মেলোনি। সেই শুরু। তাঁদের বন্ধুত্ব নিয়ে চর্চার অন্ত নেই। মঙ্গলবার ফ্রান্সে জি৭ সম্মেলনে মিলিত হয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। সম্মেলনের ফাঁকে তাঁরা একই মঞ্চে নিজেদের মধ্যে আলাপচারিতা সেরে নেন। জি৭ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতারা একে অপরের সঙ্গে করমর্দন করছেন। হালকা মেজাজে কথাবার্তাও বলছেন। সেখানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই জটলায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হাজির হতেই মোদী এগিয়ে যান। দুই রাষ্ট্রনেতার সংক্ষিপ্ত কথোপকথন নজর কেড়েছে সকলের। সমাজমাধ্যমে তাঁদের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। 


ভিডিওতে দেখা যায়, মেলোনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘আবার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে।’ পরে তিনি হাস্যরসের সুরে যোগ করেন, ‘আমরাই এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’
২০২৫ সালের জুনের আগে ইটালি সফরে মেলোনির সঙ্গে মোদীর ‘রসায়ন’ আলোচনায় ছিল। মেলোনিকে এক প্যাকেট মেলোডি চকোলেট উপহার দিয়েছিলেন মোদী। চকোলেট উপহার পেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি হালকা মেজাজের ভিডিয়ো পোস্ট করেছিলেন ইটালির প্রধানমন্ত্রী। সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন মোদী এবং মেলোনি। একটি মেলোডি চকোলেটের প্যাকেট ধরে রেখেছেন দু’জনে। দু’জনেই হাসছেন। ভিডিয়োয় মেলোনিকে বলতে শোনা যায়, ‘‘প্রধানমন্ত্রী মোদী উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি— মেলোডি।’’ এর পর দু’জনেই আবার হেসে ওঠেন। মোদি ও মেলোনির নাম মিলিয়ে তৈরি ‘মেলোডি’ শব্দটি গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ