নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠকে ৬টি বড়ো ঘোষণা

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করে ১১ may ২০২৬ নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক আলোচিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নামিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। এছাড়াও সরকারের আধিকারিকরা এবং মুখ্যমন্ত্রী দপ্তরের উপদেষ্টাসহ অন্যান্যরা সহযোগিতা করেছেন। তারা এই বৈঠকে ৬টি বড়ো সিদ্ধান্ত ঘোষণা করেন। 



১) বাংলার মানুষ ও নির্বাচন কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন:-

প্রথম সিদ্ধান্ত হিসেবে সরকার পশ্চিমবঙ্গের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানায়। যারা এই সরকারের প্রতি ভরসা রেখে ভোট দেয়। এছাড়াও ভবানীপুরের মানুষদেরও ধন্যবাদ জানাই যারা মাননীয় শুভেন্দু অধিকারীকে ভোটে জয়লাভ করেছেন। একইসঙ্গে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, ভোটকর্মী, গণনাকর্মী এবং সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানানো হয়েছে।

২) রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে সাহায্যের ঘোষণা:-

সরকার জানিয়েছে, ৩২১ জন বিজেপি কর্মীদের স্মরণ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। যারা রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে থাকবে পশ্চিমবঙ্গ সরকার।

৩) পশ্চিমবঙ্গ সীমান্ত নিরাপত্তায় জমি হস্তান্তর:-

পশ্চিমবঙ্গ সীমান্ত নিরাপত্তায় কাঁটাতারের বেড়ার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফ-দের হস্তান্তরের প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যসচিব ও ভূমি দপ্তরকে ৪৫ দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

৪) আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবঙ্গ:-

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশনায় যে আয়ুষ্মান ভারত প্রকল্প বন্ধ ছিল, সেটির সাথে যুক্ত হলো পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হলো- প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনা, PM SHRI Schools, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা ৩.০ এবং অন্যান্য স্কিম।

৫) IAS, IPS ও সরকারি আধিকারিকদের কেন্দ্রীয় ট্রেনিংয়ে অংশগ্রহণের অনুমতি:-

নতুন সরকার জানিয়েছে, এবার থেকে পশ্চিমবঙ্গের IAS, IPS ও রাজ্য প্রশাসনিক আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে পারবেন। একইসঙ্গে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া নতুন আইন দ্রুত কার্যকর করার দিকেও জোর দেওয়া হচ্ছে।

৬) চাকরিপ্রার্থীদের জন্য বয়সসীমায় ৫ বছরের বৃদ্ধি:-

সরকার জানিয়েছে, দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় বহু চাকরিপ্রার্থীর বয়স পেরিয়ে গেছে। তাই এবার সেইসব চাকরি আবেদনের বয়স ৫ বছর বৃদ্ধি করা হলো। 


মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। যেমন:- লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী। সহ আগের সরকারের বিভিন্ন প্রকল্প চালু থাকবে। তবে সমস্ত সুবিধা DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তিনি আরও জানান যে, পরবর্তী ক্যাবিনেট বৈঠক হবে আগামী সোমবার অর্থাৎ ১৮ ই মে ২০২৬ তারিখে। সেই বৈঠকে যেইসব আলোচ্য বিষয় থাকবে সেগুলি হলো- আর জী কর ঘটনা, নারী নির্যাতন, দুর্নীতির বিষয়, পে-কমিশনের বিষয় ইত্যাদি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ