Smart Phone Banned in Taliban: আফগানিস্তানে সরকারি কর্মচারীদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার (Taliban Government)। প্রথম ধাপে সরকারি কর্মী-সহ নির্দিষ্ট কিছু মানুষের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। বিশেষজ্ঞদের অনেকের আশঙ্কা, ভবিষ্যতে এই নিষেধাজ্ঞা সাধারণ নাগরিকদের উপরও জারি করা হতে পারে। অর্থাৎ গোটা দেশেই নিষিদ্ধ হয়ে যেতে পারে স্মার্টফোন।
সকল সরকারি কর্মচারীর জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে একটি চিঠি গত সপ্তাহে সর্বোচ্চ আদালতের প্রতীকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সর্বোচ্চ আদালত কোনো উত্তর দেয়নি। চিঠিতে বলা হয়, ‘নিজ নিজ প্রদেশের সকল বিভাগীয় প্রধানদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন তাদের উচ্চপদস্থ বা নিম্নপদস্থ সকল কর্মচারীকে জানিয়ে দেন, আগামী ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’ এতে বলা হয়, শুধুমাত্র সর্বোচ্চ নেতাই এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দিতে পারবেন। দেশটিতে এই নিষেধাজ্ঞা জারির পর অনেক কর্মচারীকে নিজেদের হাতের মোবাইলটি ভেঙে ফেলতে দেখা গেছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।আরও পড়ুনঃ 'আমরা তো এখন জনপ্রিয় জুটি, বলুন’! জি৭ সম্মেলনে মোদীকে দেখে মেলোনির হাসি, আবারও ‘মেলোডি’ ট্রেন্ডে
আদালতের এই কঠোর আদেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করে স্মার্টফোন ব্যবহার করেন, তবে তার মোবাইল ফোনটি অনতিবিলম্বে ভেঙে দেওয়া হবে। পাশাপাশি আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক দণ্ড আরোপ করা হবে।
অভিযোগ,সরকারি কর্মীরা স্মার্টফোনে গোপন নথি ও বৈঠকের ছবি বা ভিডিও তুলে বাইরে ছড়িয়ে দিচ্ছেন। ফলে বহু তথ্য আগেভাগেই জনসমক্ষে চলে আসছিল। এছাড়া সরকারি কর্মীদের কাজের সময় অতিরিক্ত ফোন ব্যবহারেও অসন্তোষ রয়েছে তালিবান নেতৃত্বের। তাঁদের দাবি, স্মার্টফোনের কারণে কর্মীদের দক্ষতা কমছে।
এই সমীক্ষে দুই সরকারি কর্মী জানিয়েছেন, কয়েক মাস ধরেই তাঁদের অফিসে স্মার্টফোন আনা নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ না মানায় অনেকের ফোন বাজেয়াপ্ত করে ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

0 মন্তব্যসমূহ