চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার এখন ভেঙে খান-খান। বিধানসভা নির্বাচনে ভরাডুবির জন্য দলের অনেকেই এখন অভিযোগের আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে মঙ্গলবার আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

গত কয়েকবছর আগে মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর আঘাত লাগে। এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রথমে দেশের একাধিক হাসপাতাল এবং পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি। এই বিষয়ে সাত দিনের অনুমতি চেয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।


এখন একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিষেকের। বিধানসভায় সই কাণ্ড থেকে শুরু করে ভোট প্রচারে গিয়ে উসকানিমুলক মন্তব্য নিয়ে সিআইডি নজরে আছেন তিনি। অভিষেকের বিদেশযাত্রার ক্ষেত্রে এমনিতে কোনও বাধা নেই। যদিও কলকাতা হাইকোর্ট থেকে ইতিমধ্যেই রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। তবে তাঁর বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
অনেকে মনে করছেন, মানবিক কারণে তাঁকে চিকিৎসার জন্য ছাড়পত্র দিতে পারে আদালত। যদিও আসতে পারে বিরোধীতাও। বলা হতে পারে, চিকিৎসার নাম করে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ