তীব্র গরমে শরীরের অতিরিক্ত উষ্ণতা কম করার জন্য কী কী পদ্বতি অবলম্বন করা যেতে পারে।

  • প্রথমত যদি বরফের ব্যবস্থা তাড়াতাড়ি করতে পারা যায় তাহলে বরফকে কাপড়ের মধ্যে জড়িয়ে বগলের চারপাশ, ঘারের চারপাশ, কোল ভাগ প্রতিনিয়ত চেপে ধরে রাখুন।
  • ফ্রিজের ঠান্ডা জল যদি পাওয়া যায় তাহলে সারা শরীর ভিজিয়ে দিন এবং মুছে নিন।
  • এই পদ্ধতি করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি নিচে না নামে বা রোগীর শরীর কাঁপতে থাকে।
  • সাথে সাথে ভেজা শরীরের উপর দিয়ে পাখার হাওয়া চালিয়ে যান।
  • মনে রাখবেন একটা প্রচলিত কথা 'কুল ফার্স্ট টান্সপোর্ট সেকেন্ড'।

প্রাথমিক চিকিৎসা না দিয়ে কখনোই তড়িঘড়ি করবেন না হসপিটালে নিয়ে আসার জন্য। বাড়িতে যদি ট্যাপ ওয়াটার বন্দোবস্ত থাকে তাহলে রোগীকে তার নিচে শুইয়ে জল ঢেলে যান। রোগী যদি জেগে থাকে এবং হাঁটতে পারে তাহলে পুকুরের জলে আংশিক ডুবে থাকলে শরীরের তাপমাত্রা তাড়াতাড়ি কমে আসে। কম্বলের মধ্যে ঠান্ডা ফ্রিজের জল ভিজিয়ে শরীরের ওপর রেখে দিয়ে এবং একটা নির্দিষ্ট সময় অন্তর তুলে নিয়ে আবার ঠান্ডা জলে ভিজিয়ে শরীরে রাখলে তা খুব উপকারী। এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীকে যতো তাড়াতাড়ি সম্ভবকোন স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসুন যেখানে স্যালাইন দিয়ে শরীরের জলের ঘাটতি এবং আনুষাঙ্গিক অঙ্গ-প্রত্যঙ্গ যেটা বিকল হওয়ার সম্ভাবনা সেটার অনুসন্ধান করা এবং চিকিৎসার বন্দোবস্ত করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ