Yuva Shakti: যুবশক্তির ৩ হাজার টাকা কবে থেকে মিলবে? নতুন কী আপডেট এল জেনে নিন।

বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই একে একে প্রতিশ্রুত প্রকল্প চালু করছে বিজেপি সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার ইতিমধ্যেই চালু হয়েছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করেছেন মহিলারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার অর্থ ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, যুবশক্তি প্রকল্পে রাজ্যের বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে পাবেন ৩০০০ টাকা। তৃণমূল সরকারের আমলে যেখানে যুবকদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল।

শুক্রবার মালদহে এক জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান,  “ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা করা হয়েছে। যুবশক্তি ও বার্ধক্য ভাতা নিয়ে আমাদের কাজ এগোচ্ছে। খুব শীঘ্রই চালু হবে”। মনে করা হচ্ছে, চলতি জুন মাস অথবা জুলাই মাস থেকে যুবশক্তি ভরসা কার্ড শুরু হয়ে যেতে পারে।

যুবশক্তির টাকা কারা পাবেন

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর বয়স ২১-৪০ বছরের মধ্যে হতে হবে।
৩) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
৪) আবেদনকারী কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
তবে নতুন সরকার এই যোগ্যতার মাপকাঠিতে কিছু বদলও আনতে পারে। সেক্ষেত্রে এই বিষয়ক নির্দেশিকা জারি হলে বিষয়টি স্পষ্ট হবে।
এদিকে যুবশক্তি যোজনার অফিশিয়াল ওয়েবসাইট ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই এই প্রকল্প চালু হবে। তবে কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেননি তিনি। ফলে আপাতত এই সংক্রান্ত সরকারি নির্দেশিকার অপেক্ষায় থাকা ছাড়া কোনও উপায় নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ