ট্রেন যাত্রা কমবেশি সকলেই পছন্দ করেন। আর এখন ট্রেন থাকা অবস্থায় হাতে তো সব সময়ই মোবাইল। কিন্তু যদি আপনার ফোন জানলা বা দরজা থেকে লাইনে পড়ে যায়, তখন কী করবেন ভেবেছেন? দূরপাল্লার ট্রেনে অনেক সময় জানালা থেকে বাইরের মন ভোলানো দৃশ্যের ছবি তুলতে গিয়ে হাত থেকে পড়ে যায় মোবাইল। ভারতীয় রেলে নিত্যদিন ঘটতেই থাকে ট্রেনলাইনে ফোন পড়ে যাওয়ার মতো ঘটনা। অনেক সময়ে ফোন ফিরে পেতে নিজের প্রাণের ঝুঁকিও নিয়ে নেন সাধারণেরা। অনেকেই আবার ট্রেনের চেন টেনে ট্রেনকে থামান। এই ভুল কিন্তু করবেন না। রেলের আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ। ১ হাজার টাকা জরিমানা বা এক বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয়ই হতে পারে। যদি পকেট থেকে বা হাত থেকে কোনওভাবে ফোন পড়ে যায়, তাহলে আতঙ্কিত হওয়ার কারণ নেই, একটা ছোট কাজ করলেই ফোন উদ্ধার হয়ে যেতে পারে।
১. ফোন রেল লাইনে পড়ে গেলে প্রথমেই যেখানে ফোনটি পড়ল, তার সামনের ইলেকট্রিক পোলের নম্বরটি নোট করুন। সাধারণত এই নম্বর হলুদ বা কালো রঙে লেখা থাকে।২. যে রুটে যাচ্ছেন সেই সেকশনের নম্বর মনে রাখুন।
৩. এবার সঙ্গে সঙ্গে রেলওয়ে হেল্পলাইন নম্বরে ফোন করুন অন্য কারোর কাছ থেকে ফোন নিয়ে।
১৮২- আরপিএফ সিকিউরিটি হেল্পলাইন
১৩৯- রেলওয়ে প্যাসেঞ্জার হেল্পলাইন
১৫১২- জিআরপি হেল্পলাইন
রেলের আধিকারিকদের কাছে ট্রেনের নম্বর, কোচ নম্বর ও পোল নম্বর দিয়ে জানান যে কোথায় মোবাইলটি পড়ে গিয়েছে।
৪. সঙ্গে সঙ্গে রেলের তরফে আরপিএফ বা জিআরপিকে পাঠানো হবে ঘটনাস্থলে। ফোনটি উদ্ধার করা হলে যাত্রীকে কাছের স্টেশনে ডেকে পাঠানো হবে।
৫. সচিত্র পরিচয়পত্র ও ফোনের মালিকানা প্রমাণ করতে পারলে সঙ্গে সঙ্গে ফিরে পাবেন সাধের ফোন।

0 মন্তব্যসমূহ