শিল্পা শেট্টির আসল নাম কী? কী নাম এই অভিনেত্রীর? আজ জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।

আজ বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জন্মদিন। তার আসল নাম শিল্পা শেট্টি নয়। কী নাম এই অভিনেত্রীর?  যেটা অনেকেই জানে না। ৫১ বছর বয়সী হলেন শিল্পা শেট্টি। বলিউডের অন্যতম ফিটনেস কুইন শিল্পা শেট্টি ৫১ বছরে পা দিলেন। তাঁর জন্ম ১৯৭৫ সালের ৮ জুন ম্যাঙ্গালোরে। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে সিনেমায় আসেন তিনি। তবে এখন খুব কম ছবিতেই তাঁকে দেখা যায়। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।

শিল্পা শেট্টির আসল নাম কী?

খুব কম লোকই জানেন যে শিল্পা শেট্টির আসল নাম অশ্বিনী শেট্টি। জ্যোতিষীর পরামর্শে সিনেমায় পা রাখার আগেই তিনি নাম বদলে ফেলেন। 
১. একবার এক নামকরা পত্রিকায় শিল্পার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক রয়েছে বলে খবর প্রকাশিত হয়। অভিনেত্রী সেই পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
২. আমেরিকার জনপ্রিয় টিভি শো 'বিগ ব্রাদার'-এ অংশগ্রহণ করেন শিল্পা শেট্টি। সেখানে বর্ণবৈষম্যের শিকারও হন তিনি।
৩. শিল্পা শেট্টি মুম্বইয়ের জুহুর মতো প্রাইম লোকেশনে থাকেন। এখানে তাঁর একটি সমুদ্রমুখী বিলাসবহুল বাংলো আছে। এই বাংলোতে রয়েছে প্রাইভেট জিম, দারুণ ইন্টিরিয়র এবং চোখধাঁধানো সজ্জা। বাংলোটির দাম প্রায় ১০০ কোটি টাকা।
৪. দুবাইয়ের বুর্জ খলিফাতেও শিল্পা শেট্টির একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এটি ১৯ তলায় অবস্থিত। স্বামী রাজ কুন্দ্রা তাঁকে বিবাহবার্ষিকীতে এই ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন। এর দাম প্রায় ৫০ কোটি টাকা।
৫. যুক্তরাজ্যেও (UK) শিল্পা শেট্টির একটি বিলাসবহুল বাংলো রয়েছে, যার নাম 'রাজ মহল'। এই বাংলোটির দাম প্রায় ৫০ কোটি টাকা। বাংলোটি ভেতর থেকে দেখতে ভীষণ সুন্দর ও বিলাসবহুল।
৬. অভিনয়েই শুধুমাত্র দক্ষ নন শিল্পা শেট্টি। খেলাধুলোতেও তিনি সমান পারদর্শী। জানা যায়, স্কুলের বেসবল দলের ক্যাপ্টেন ছিলেন অভিনেত্রী।
৭. শিল্পা শেট্টির ফিটনেস সম্পর্কে কারও অজানা নয়। ফিট থাকার জন্য নিয়ম মেনে তিনি নিজে যেমন শরীরচর্চা করেন, তেমন অনুরাগীদেরও শরীরচর্চা করার প্রেরণা যোগান। শিল্পা শেট্টিকে জন্মদিনের শুভেচ্ছা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ