১১ বলে হাফ সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। স্ট্রাইক রেট ছিল 450 এর উপরে। ২৯ বলে ৯৪

Vaibhav Sooryavanshi: সব কিছুকেই যেন ছাড়িয়ে যাচ্ছে ভারতের ১৫ বছরের ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী। একের পর এক পারফরম্যান্স সবার নজর কেড়ে নিচ্ছে। আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইতিমধ্যেই ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বৈভব।

রবিবার ডাম্বুলায় ভারতীয় এ দলের জার্সিতে এমন এক বিধ্বংসী ইনিংস খেলল বৈভব সূর্যবংশী, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। একের পর বিধ্বংসী ইনিংস শট খেলে মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। যা একদিনের ক্রিকেটে সব ধরনের ক্রিকেট মিলিয়ে সবথেকে দ্রুততম অর্ধশতরান। সেই সঙ্গে বৈভব সূর্যবংশী ভেঙেছেন শ্রীলঙ্কার কৌশল্য বীররত্নের রেকর্ড। ২০০৫ সালে ১২ বলে ৫০ করেছিলেন কৌশল্য। মাত্র ১১ বলে অর্ধশতরানের পথে সূর্যবংশী ১০ বলেই বাউন্ডারি মেরেছেন। এরমধ্যে ছক্কা ৫টি। একটি বল ডট খেলেছেন। 

এরপরও থেমে থামেননি সূর্যবংশী। দ্রুততম অর্ধশতরানের পর সেঞ্চুরির পথেও এগিয়ে গিয়েছিলেন। ওপেনার বৈভব সূর্যবংশী ২৯ বলে ৯৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলল। ইনিংসের ৮.৫ ওভারে বৈভব যখন আউট হয়, তখন দলের স্কোর ১৩২। একটুর জন্য দ্রুততম সেঞ্চুরি করা হল না বৈভবের। বৈভব ৮টি ওভার বাউন্ডারি, ১০টি বাউন্ডারি হাঁকিয়ে নজির গড়া ইনিংস খেলে। মাত্র ৬ রান দূরে থামল শতরান, বৈভবের স্ট্রাইক রেট ছিল ৩২৪। এ দলের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে বৈভব ১৪ ও ২১ রান করেছিল।

আরও পড়ুনঃ বৈভব সূর্যবংশী আইপিএল এ ইতিহাস তৈরি করেছেন। কোন কোন award পেয়েছে দেখে নিন

শ্রীলঙ্কাকে জবাব

লঙ্কানভূমিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে টানা তিন ম্যাচের একটিতেও হাফ সেঞ্চুরি করতে পারেননি বৈভব সূর্যবংশী। যার কারণে ব্যাপক সমালোচিত হতে হয়েছিল তাঁকে। সবচেয়ে বড় কথা, শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ শেষে এক লঙ্কান প্লেয়ারকে ধাক্কা দিয়ে নানান কটুক্তির শিকার হতে হয়েছিল ভারতীয় ক্রিকেটারকে। কেউ কেউ বলেছিলেন, “ভারতের গ্রামের ছেলের কাছ থেকে আর কী বা আশা করা যায়!” এবার সেই বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিলেন ব্যাট হাতে তিনি কতটা ভয়ঙ্কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ