West Bengal Madhyamik Pass Job: জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন?

পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরিপ্রার্থীরা কম যোগ্যতায় ভালো কোনো সরকারি চাকরির সন্ধান করছেন তাঁদের জন্য এক বিরাট সুবর্ণ সুযোগ নিয়ে এল জলপাইগুড়ি জেলা শাসক দপ্তর। অতি সম্প্রতি জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যালকাটা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্ট্যাম্প ভেন্ডর পদে কর্মী নিয়োগ করা হবে। জেলার যে কোনো প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন। কেবল ইন্টারভিউ এর উপর ভিত্তি করে নিয়োগ হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। আবেদন করার আগে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে জেনে নিন।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে ন্যূনতম মাধ্যমিক বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম ও নীতি অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC) প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে।

বেতন

এই পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের বেতন কত হবে, সেই নিয়ে নোটিশে কিছু বলা হয়নি। ইন্টারভিউ এর সময়ে সরাসরি বেতন নিয়ে আলোচনা করা হবে।
প্রয়োজনীয় নথিপত্র

  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ(Birth) সার্টিফিকেট।
  • বাসস্থানের প্রমাণপত্র। (Domicile Certificate)
  • ফটো আইডেন্টিটি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি।
  • মাধ্যমিক পাশের মার্কশীট ও সার্টিফিকেট।
  • জাতিগত শংসাপত্র বা Cast Certificate (যদি প্রযোজ্য হয়)।
  • আবেদনকারীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের কপি।

আবেদনের পদ্ধতি

এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে জেলার অফিশিয়াল ওয়েবসাইট https://jalpaiguri.gov.in/notice_category/recruitment/ থেকে মূল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে এবং তার ভেতরে থাকা নির্দিষ্ট আবেদন পত্রটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিতে হবে। এরপর আবেদনকারীর নিজের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ এবং শিক্ষাগত যোগ্যতাসহ সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। নির্দিষ্ট স্থানে একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সেঁটে নিচে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যেমন বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, মাধ্যমিক পাশের মার্কশীট ও সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এবং প্রার্থীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেটেড স্টেটমেন্ট বা পাসবইয়ের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। সমস্ত নথি একটি খামে ভরে আগামী ১২ জুন ২০২৬ তারিখের মধ্যে জলপাইগুড়ির আর এম সেকশন, ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিস গ্রাউন্ড ফ্লোর এই ঠিকানায় গিয়ে সরাসরি জমা করে আসতে হবে।
ইন্টারভিউয়ের স্থান: অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (সাধারণ)-এর অফিস, জলপাইগুড়ি।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: ০১ জুন, ২০২৬।
আবেদন শেষ: ১২ জুন, ২০২৬।
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৯ জুন, ২০২৬।
ইন্টারভিউয়ের তারিখ: ২২ জুন, ২০২৬ (সকাল ১১:০০ টা থেকে)।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ