FIFA World Cup 2026: দীর্ঘ কয়েক মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ২-১ ব্যবধানের জয়ের মধ্য দিয়ে শুরু হলো ফিফা বিশ্বকাপ ২০২৬। যৌথ আয়োজক দেশটির এই জয় আসন্ন ম্যাচগুলোতে দলের পারফরম্যান্সকে আরও উজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে। এবার মোট ৪৮ দলের মধ্যে লড়াই হবে। আগামী ১৯ জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, জি এন্টারটেইনমেন্ট (Zee Entertainment) ২০৩৪ সাল পর্যন্ত ফিফা ইভেন্টগুলোর মিডিয়া রাইটসও নিশ্চিত করেছে। যার মধ্যে রয়েছে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপ-সম্প্রচারের জন্য ফিফার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ভারতীয় দর্শকদের ২০২৬ বিশ্বকাপ দেখা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে।আকাশছোঁয়া সাবস্ক্রিপশন মূল্য
এবারের বিশ্বকাপে অফিশিয়াল সম্প্রচারের দায়িত্ব নিয়েছে জি এন্টারটেইনমেন্ট ( Zee Entertainment) নেটওয়ার্ক। অর্থাৎ, টেলিভিশনের পর্দায় বিশ্বকাপ দেখতে হলে আপনাকে Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 and Unite8 Sports 2 HD চ্যানেল নিতে হবে। এখানে আপনি যথাক্রমে হিন্দি এবং ইংরাজি ভাষায় কমেন্ট্রি শুনতে পাবেন। তবে যদি আপনার স্মার্ট টিভি থাকে কিংবা মোবাইল ফোনে দেখতে চান, সেক্ষেত্রে ZEE5 অ্যাপে আপনাকে সাবক্রিপশন নিতে হবে। আর এই অ্যাপ সাবস্ক্রাইব করার জন্য আপনাকে প্রায় ৭৯৯ টাকা খরচ করতে হবে। এই টাকার অঙ্কটা আপনার-আমার মধ্যবিত্ত মানুষদের ক্ষেত্রে অনেকটাই বেশি।কিছু ব্যতিক্রম ছাড়া, দর্শকরা 'ডিডি ফ্রি ডিশ'-এর মাধ্যমে 'ডিডি স্পোর্টস'-এ ২০২৬ ফিফা বিশ্বকাপ বিনামূল্যে দেখতে পারবেন। বিষয়টি স্পষ্ট করার জন্য জানিয়ে রাখি যে, 'ডিডি স্পোর্টস'-এ শুধুমাত্র উদ্বোধনী ম্যাচ এবং কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে পরবর্তী পর্যায়ের ম্যাচগুলোই সম্প্রচার করা হবে।
কোয়ার্টার ফাইনাল: ৯, ১০ ও ১১ জুলাই
সেমি-ফাইনাল: ১৪ ও ১৫ জুলাই
ফাইনাল: ১৯ জুলাই

0 মন্তব্যসমূহ