‘আমার ছেলে এখন জনগণের ছেলে’, এখনও চা-চপ বিক্রি করেই দিন কাটাচ্ছেন বিধায়কের বাবা

Birbhum MLA's Father News: ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করে এই প্রথমবার বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। সেই নির্বাচনে বীরভূমের (Birbhum) সাঁইথিয়া বিধানসভায় দীর্ঘদিনের তৃণমূল বিধায়িকাকে পরাজিত করেছেন বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা (Krishna Kanta Saha)। কিন্তু তিনি বিধায়ক হয়ে গেলেও বাবা এখনও চা-চপ বিক্রি করেই দিন কাটাচ্ছেন। দোকানে সাজিয়ে বসেন ছোলা সেদ্ধ-ডিম, চপ-ঘুগনি আরও কত কী। আর এই সব জিনিস বেচতে বেচতে পাড়ার লোকেদের কাছে এখন শুধু ছেলেরই গল্প করে যান বীরভূমের সাঁঁইথিয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহার বাবা আনন্দ সাহা।

দোকানে আসা এক ক্রেতা বলেছেন, এই ছবি বর্তমান সমাজে বিরল। এতদিন কেউ পঞ্চায়েত সদস্য বা প্রধান হলে তাঁর পরিবারের চালচলন বদলে যেত। সেখানে একজন বিধায়কের বাবা মাটিতেই সাধারণ ভাবেই জীবনযাপন করছেন। এটিকে বাহবা জানিয়েছেন তিনি।
আনন্দ জানান, মহম্মদবাজারে তাঁদের এই দোকান দীর্ঘদিনের। বাবা-ঠাকুরদার সময় থেকে এই দোকান চলে আসছে। তাই যতদিন শরীর রয়েছে, তত দিন এই দোকানও থাকবে। আনন্দের কথায়, ‘আমার ভাইদের দোকান রয়েছে। এই দোকানটা আমি চালাই। ১- জনের সঙ্গে দেখা হয়, কথা হয়, সুখ-দুঃখের গল্প হয়। আমি তো নিজের অতীতটা ভুলতে পারব না।’
তিনি আরও বলেন, 'ছেলে বিধায় হয়েছে সে মানুষের জন্য কাজ করবে তাতেই আমি খুশি। তবে যেদিন থেকে সে বিধায়ক হয়েছে সেদিন থেকে সে আর আমার ছেলে নই সে জনগণের ছেলে'। গরিব খেটে খাওয়া মানুষদের উপর যাতে উপকার করে, সেটাই ছেলের কাছ থেকে চান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ