রাস্তায় থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা! ১ সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম, ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের।

পুর এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন ও প্রযুক্তিনির্ভর করতে ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করেছিল কলকাতা পুরসভা। তখনই অগ্নিমিত্রা জানিয়েছিলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পুর আইন অনুযায়ী যত্রতত্র নোংরা ফেললে জরিমানা করা হবে। পশ্চিমবঙ্গের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য। রাস্তায় প্রস্রাব করলে, প্লাস্টিক ফেললে বা থুতু ফেললে এবার থেকে জরিমানা করা হবে বলে জানান তিনি। এখানেই শেষ নয়, দোকানের সামনে আবর্জনা জমিয়ে রাখলে সেই ব্যবসায়ীকে জরিমানা গুনতে হবে বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। দোকানদারদের উদ্দেশে তিনি বলেন, ‘দোকানের সামনে আবর্জনা জমিয়ে রাখবেন না। কারণ রাস্তাটা আপনার নয়। না হলে জরিমানা দিতে হবে।’

রাস্তায় প্রস্রাব করলে ২০০ টাকা, প্লাস্টিক ফেলল ২০০ টাকা এবং রাস্তায় থুতু ফেললে ১০০ টাকা জরিমানা। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম লাগু করা হবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে শহরের সৌন্দর্যায়নে একাধিক পরিকল্পনার কথা জানান অগ্নিমিত্রা পাল। জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো হবে। গোটা রাজ্যে ১০০ মিটার দূরত্বে বসবে ডাস্টবিন। 'নির্মল বন্ধু' ২ বার করে রাস্তা ঝাঁট  দেবে এবং বিনিময়ে ২০০ টাকা করে পাবেন। সেই সঙ্গে পরিবেশবান্ধব ‘সোলার ডিজিটাল বাস স্ট্যান্ড’ চালুর ঘোষণাও করেছেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, ‘প্রত্যেক বাসস্ট্যান্ডে থাকবে মোবাইল চার্জিং পয়েন্ট, শিশুদের খাওয়ানোর জন্য ঘর।’

আরও পড়ুনঃ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠকে ৬টি বড়ো ঘোষণা। 

নাগরিক সমস্যার দ্রুত সমাধানের জন্য এ দিন টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-০৯৩৮ চালুর কথা ঘোষণা করেন অগ্নিমিত্রা। আপাতত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকলেও খুব শীঘ্রই তা ২৪ ঘণ্টার জন্য চালু করার পরিকল্পনা রয়েছে। রাজ্যের যে কোনও প্রান্তের মানুষ এই নম্বরে ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ