পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে একটার পর একটা ভালো উদ্যোগ নিয়ে চলেছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। অতীতে, বলা ভালো তৃণমূল সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। সেই সব মামলা এখনও বিচারাধীন। ধরপাকড় চলছে এখনও। তৃণমূল-বিদায়ের অন্যতম কারণ বলেও এই পুর বা শিক্ষা নিয়োগ দুর্নীতির কথা বলে থাকেন বিশ্লেষকরা। তাই ক্ষমতায় এসেই স্বচ্ছ নিয়োগের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরনো প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নন তিনি। শনিবার শিয়ালদহে রোজগার মেলায় যোগ দিয়ে সেই প্রক্রিয়া বদলের কথাই বললেন শুভেন্দু।
তিনি জানান, ভবিষ্যতে নিয়োগের নিয়মে বড় বদল আনা হবে। পরীক্ষার্থীরা যাতে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারেন, সেই দিকেই জোর দিচ্ছে সরকার। ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার ঘটনাও রাজ্যে বড় বিতর্ক তৈরি করেছিল বলে উল্লেখ করেন তিনি।
এরপরই নতুন নিয়োগ পদ্ধতি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি জানান, ভবিষ্যতে পরীক্ষার্থীরা নিজেদের OMR শিটের জেরক্স কপি বাড়ি নিয়ে যেতে পারবেন। যাতে পরে কোনও রকম সন্দেহ বা অভিযোগ না ওঠে, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শুধু লিখিত পরীক্ষা নয়, মৌখিক পরীক্ষার নম্বর নিয়েও স্বচ্ছতা রাখা হবে বলেও আশ্বাস দেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, এখন থেকে মৌখিক পরীক্ষায় ৫ নম্বর কমানো হবে। তাঁর দাবি, নিয়োগের প্রতিটি ধাপে পরিষ্কার ব্যবস্থা রাখা হবে। আগামী দিনে বিভিন্ন নিয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনা করে নতুন নিয়ম কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, ‘হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আর নিয়োগ হবে না।
মুখ্যমন্ত্রী এদিন আরও অভিযোগ করেন, এতদিন কেন্দ্রের পরীক্ষাও রাজ্যে হতে দেওয়া হত না। প্রধানমন্ত্রীর আদর্শকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকারের আদলেই রাজ্য সরকারি নিয়োগ প্রক্রিয়া হবে বলে জানিয়েছেন তিনি।

0 মন্তব্যসমূহ